- - -

অন্ধ্রপ্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফ, মৃত অন্তত ২০ শ্রমিক 

Print News

অন্ধ্রপ্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফ, মৃত অন্তত ২০ শ্রমিক

 

ফের আতশবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল। এবারের ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের। রাজ্যের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। বিস্ফোরণের অভিঘাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে শ্রমিকের দেহ। গুরুতর আহত হয়েছেন অনেকে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। কাকিনাড়া জেলা প্রশাসন জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারী ) দুপুর ২টা ৪৫ মিনিটে স্থানীয় আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই সময় অনেক শ্রমিক কাজ করছিলেন। অন্যদিকে প্রচুর পরিমানে বাজি তৈরির মশলা, রাসায়নিক পদার্থ থাকায় চোখের নিমেষে জতুগৃহ হয়ে ওঠে কারখানাটি। বিস্ফোরণের অভিঘাতে শ্রমিকদের দেহ বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে। এখনও মৃত্যুর সংখ্যা ২০। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। পুলিশ ও দমকল বাহিনীর কাছে এখন ও স্পষ্ট নয় ঠিক কোন কারণে আগুন লাগল কারখানাটিতে। শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দ্রুত উদ্ধার কাজ এবং আহতদের চিকিৎসার বিষয়ে মন্ত্রী ও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Show quoted text

Loading

Facebook
Twitter
LinkedIn