
অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু একুশে পদকে ভূষিত হওয়ায় বাংলাদেশ বুদ্ধিস্ট ইউনিটির শুভেচ্ছা
বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ২১পদক প্রাপ্ত পরম পূজনীয় ড. জিনবোধি মহাথেরকে বাংলাদেশ বুদ্ধিস্ট ইউনিটির পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দরা গতকাল ২৯ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ইউনিটি এর সম্মানিত সহ-সভাপতি লুপর্না মুদসুদ্দি, সহ-সভাপতি ব্যাংকার আশীষ বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ব্যাংকার সৌরভ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী স্বরুপ বড়ুয়া, অর্থ সম্পাদক ব্যাংকার জয়মান বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিটপ বড়ুয়া, নির্বাহী সদস্য সুতিম বড়ুয়া, নির্বাহী সদস্য সুপর্না মুদসুদ্দি প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দরা পূজনীয় ভদন্ত ড. জিনবোধি ভিক্ষু মহাথেরো একুশে পদকে ভূষিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা এবং বন্দনা জানানো হয়।
![]()









