- - -

মেম্বার পদপ্রার্থী বাহা উদ্দিন ফাহিম এর নির্বাচনী মতবিনিময় সভা

মেম্বার পদপ্রার্থী বাহা উদ্দিন ফাহিম এর নির্বাচনী মতবিনিময় সভা

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী বাহা উদ্দিন ফাহিম এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাহা উদ্দিন ফাহিম এর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।

সভায় মেম্বার পদপ্রার্থী বাহা উদ্দিন ফাহিম বলেন, আমি আমার ওয়ার্ডের গরিব-দুঃখী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। আমি শাসক হতে চাই না সেবক হয়ে আপনারদের সাথে নিয়ে চলতে চাই নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাটসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেব।

সভায় স্থানীয় বক্তারা বলেন, দীর্ঘদিন পর আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি। তাঁকে বিজয়ী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সভায় সভাপতিত্ব করেন প্রবীন মুরুব্বি সাবেক মেম্বার শুকুর আলী । সভা পরিচালনা করেন শরীফ উদ্দীন । বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী সমর উদ্দিন, মনির উদ্দিন নূরী, শায়েক আলী, আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মহি উদ্দিন, ঢাকা ব্যংকের ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেন রনি, আব্দুস শহীদ, মাহবুবুর রহমান লায়েক, আখল মিয়া শাজান মিয়া মরম আলী, সাহাব উদ্দিন, শাহাজ মিয়া, মছলু মিয়া, গোলাম রব্বানী, নিজাম উদ্দীন, ফজল উদ্দিন আব্দুল করিম, শহিদুল ইসলাম শারো।

এ ছাড়া বক্তব্য রাখেন সেজান আহমদ পরাগ, রিয়াজ উদ্দিন রাজন, রিপন মিয়া ও হকির মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa