- - -

ঘোড়াঘাটে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

ঘোড়াঘাটে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

 

দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দিনদিন ঘনিয়ে আসছে পূজার ক্ষণ। আর এই আনন্দঘন মুহূর্তটিকে সার্থক ও সুন্দর করে তুলতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন মণ্ডপে এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। দিন-রাত এক করে নিপুণ হাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমাশিল্পীরা মাটি দিয়ে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর এবং অসুরের রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত। তিল তিল করে মাটির প্রলেপ দিয়ে নিখুঁত কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার অবয়ব। কাঠামো তৈরির কাজ শেষ হওয়ার পর এখন চলছে মাটির কাজ ও শুকানোর প্রক্রিয়া। এরপরই শুরু হবে রঙ ও তুলির ছোঁয়া, যা প্রতিমাগুলোকে আরও জীবন্ত করে তুলবে।
কারিগররা জানান, দূরদূরান্ত থেকে বায়না পেয়ে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তুলির নিখুঁত আঁচড়ে দেবীর রূপ ফুটিয়ে তুলতে তাঁদের চেষ্টার কোনো ত্রুটি নেই।
ঘোড়াঘাট উপজেলার পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও মণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপন করতে পারেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa