- - -

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫

 

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে একযোগে ৫৬টি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ৭৫ জনে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa