- - -

আষাঢ়ীর চাঁদ

Print News

আষাঢ়ীর চাঁদ

শিউলি বড়ুয়া

আষাঢ়ীর চাঁদে
গৃহত্যাগী বাঁধে।।

মরুমায়া সংসারে
দুঃখকষ্ট সাঁতারে।
পাবেই না কূল
জন্মান্তরে ঘুরপাকে
শুধু এখানেই মূল।

মন কি রে তুই
সংসার চাস??
নাহ! নাহ! নাহ!
তাহলে করো ছিন্ন
মমতার নাগপাশ।

ধীর লয়ে প্রভু
মৃত্তিকার পা,ই
চারিলোক পাল বলে
আয়, আয়, আয়,।

এসো, এসো,হে প্রভু
এখনি তো সময়
দূরের ঐ গহীনে
আষাঢ়ী আলোময়।।

ভূকম্পিত বাণী
বুদ্ধং সরণং গচ্ছামি।
কথার মাল্যখানি
ধম্মং সরণং গচ্ছামি।।
প্রশংসার চিহ্ন জানি
সংঘং সরণং গচ্ছামি।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa