- - -

সকল ধর্মাবলম্বী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সকল ধর্মাবলম্বী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

 

গতকাল ২৯ জানুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকার সময় বিশ্ব কলোনী সি-ব্লক মসজিদের পাশে মার্কেট প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আকবরশাহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব জননেতা লায়ন আসলাম চৌধুরী, (এফসিএ) এবং চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমানের পক্ষে শীত কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালনা করেন আকবরশাহ থানা বিএনপি’র সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম তুহিন।
এতে আরো উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপি নেতা মোঃ আলী আক্কাছ, এডভোকেট কামরুল হাসনাত চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, সাইফুল ইলাম শুভ, কফিল উদ্দীন নজরুল, মহিউদ্দিন, আবু হানিফ, নূর নবী টিপু, জাহিদ ইকবাল রনি, মোঃ মোশারফ হোসেন।
অঙ্গ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ, এম নাজিম উদ্দিন, সুমন রানা, ফাহিম, জাকির হোসেন, সাঈদ, রিপন, রাসেল, মহসিন, মান্না, সোহাগ, কামাল, সুমন, আসিফ, মহিউদ্দিন, বাবর, রুবেল, আকরাম, ঈসমাইল, মাহবুব ইসলাম, মোঃ বাবুল, মাস্টার বাবুল, সজল মল্লিক, রতন কুমার মালি, রাজু, হারুন প্রমুখ।

পলাশ চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সকল ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মানে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জাতী সমৃদ্ধশালী হবে। দেশের জনগণ সুখে থাকবে, শান্তিতে থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa