- - -

নবীনদের বরণে ছাত্রদলের আয়োজন আগামী ১৬ সেপ্টেম্বর

নবীনদের বরণে ছাত্রদলের আয়োজন আগামী ১৬ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয়েছে ‘নবীনবরণ অনুষ্ঠান-২০২৬’। আগামী ১৬ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে সকাল ১১টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে। দুপুর ১২টায় নবীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে। দুপুর ১টায় নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হবে। দুপুর ২ টায় নবীন শিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায় অতিথিদের বরণ ও আসন গ্রহণের মধ্য দিয়ে। বিকেল ৪টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড দলের সংগীত পরিবেশনা থাকবে। এরপর সন্ধ্যা ৬টায় আমন্ত্রিত ব্যান্ড দলের পরিবেশনা অনুষ্ঠিত হবে।

নবীনবরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্য থাকছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও ওয়ারফেজ। পাশাপাশি সংগীত পরিবেশন করবেন জেফার ও মৌসুমী চৌধুরী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa