
চুনারুঘাটে শালটিলা বন বিটে সামাজিক উপকারভোগী ও ভিলেজারকে নিয়ে উঠান বৈঠক করে- বন বিভাগ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের অধীনস্থ শালটিলা ফরেস্ট বন বিটে সামাজিক উপকারভোগী ও ভিলেজারদের নিয়ে উঠান বৈঠক করেছে বন কর্মকর্তা। মঙ্গলবার সকালে রঘুনন্দন রেঞ্জের অধীনস্থ জায়গায় বসবাস অসংখ্য উপকারভোগী ও ভিলেজারকে নিয়ে চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের বনাঞ্চলের সার্বিক নিরাপত্তা জীববৈচিত্র্য রক্ষা এবং বন সমপ্রসারণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বন বিভাগ এ ধরনের সচেতনতা মূলক সভার আয়োজন করা হয়। শালটিলা বন বিট ফরেস্ট মোহাইমিনুল সানী সভাপতিত্বে অসংখ্য সামাজিক উপকারভোগী, ভিলেজার ও রঘুনন্দন রেঞ্জের বন বিট ফরেস্ট এবং অন্যান্য স্টাফদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনন্দন রেঞ্জের কর্মকর্তা মোঃ ফয়সাল আলম । প্রধান অতিথি বলেন , বনের গাছপালা কাটা বন্ধ করা , বন্য প্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করা সহ পাহাড়ে টিলা কাটায় দুর্বল হয়ে পড়েছে এবং এরই মধ্যে পাহাড় ধ্বসে সামাজিক বনায়ন গাছ অনেক ক্ষতিগ্রস্ত না হয় । এছাড়া অবৈধ ভাবে বালু উওোলন রোধে সকলে মিলে এ ভূমিকা রাখতে হবে । এর মধ্যে উপকারভোগীদের সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় সঠিক ভাবে বাগান পরিচালনা এবং অর্থনৈতিক সুফল সম্পর্কে সচেতনতা করা প্রয়োজন। তিনি আরো বলেন , বন বিভাগের সাথে উপকারভোগী ও ভিলেজার বাসিন্দাদের সুসম্পর্ক বজায় রাখা এবং বনের যে কোনো ক্ষতি বা অপরাধমূলক কার্যক্রম রোধে রঘুনন্দন রেঞ্জের বন বিট কর্মকর্তাকে তথ্য দিয়ে সহায়তা করা সকলের দায়িত্ব রয়েছে । এসময় উঠান বৈঠক সভায় উপস্থিত ছিলেন জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম , শাহজীবাজার বন বিট ফরেস্ট শংকর চন্দ্র বীর, শাহপুর বন বিট ফরেস্ট রথীন্দ্র কিশোর রায় সহ বন বিট অন্যান্য স্টাফরা ।
![]()









