AIIMS গুয়াহাটির ART/IVF কেন্দ্র স্থাপনে সৎসঙ্গের সহায়তা
সোমবার (৭ সেপ্টেম্বর ) শ্রী শ্রী আচার্য্যদেবের নির্দেশে সৎসঙ্গ এর একটি প্রতিনিধি দল AIIMS গুয়াহাটির পরিচালকের সাক্ষাৎ করেন। তাঁরা সেখানে একটি ART/IVF কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে ৯ কোটি ৮৫ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট হস্তান্তর করেন। পরিচালক অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে সেই ডিমান্ড ড্রাফট গ্রহণ করেন। এই উপলক্ষে প্রতিনিধি দল তাঁকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রচিত আধ্যাত্মিক গ্রন্থাবলি ও উপহার দেন। AIIMS দেওঘরে একটি ART/IVF কেন্দ্র স্থাপনের জন্য সৎসঙ্গ কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত ৭ কোটি ৯২ লক্ষ ২৮ হাজার ১ শত ৯০ টাকার সহায়তার ধারাবাহিকতার এই নতুন উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই সব উদ্যোগের মাধ্যমে, শ্রী শ্রী আচার্য্যদেবের নির্দেশনায় সৎসঙ্গ স্বাস্থ্য সেবার উন্নয়ন ও মানবকল্যাণের লক্ষ্যে অর্থবহ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।