- - -

ঘোড়াঘাটে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন: ন্যায্যমূল্য পাবেন খামারিরা, দৈনিক সংরক্ষণ সক্ষমতা ৪ হাজার লিটার।

img 20261128 wa0064
Print News

ঘোড়াঘাটে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন: ন্যায্যমূল্য পাবেন খামারিরা, দৈনিক সংরক্ষণ সক্ষমতা ৪ হাজার লিটার।

 

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) উদ্যোগে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় পৌর শহরের মুন্সিপাড়া-সিপি রোড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ এইচ এম নুরুল আনোয়ার, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. আরিফুজ্জামান ও এস এম আরিফুল ইসলাম, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (টেকনিক্যাল অ্যান্ড অপারেশন) মো. এনায়েত করিম চৌধুরী, উপমহাব্যবস্থাপক (সমিতি) আমির কুমার মল্ল, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও সাধারণ সম্পাদক মুক্তার  হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট পৌর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এ কে এম জাকির হোসেন মণ্ডল (কৌশিক)।

মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে দুগ্ধ সংগ্রহ ও সংরক্ষণের এমন কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকায় এতদিন খামারিদের নানা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হতো। এটি চালু হওয়ায় ঘোড়াঘাটসহ আশপাশের এলাকার দুগ্ধ খামারিরা ন্যায্যমূল্যে দুধ বিক্রির সুযোগ পাবেন।

নতুন এ কেন্দ্রটির দৈনিক চার হাজার লিটার দুধ শীতলীকরণ ও সংরক্ষণের সক্ষমতা রয়েছে।পাশাপাশি দুধ সংগ্রহ, সংরক্ষণ ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa