- - -

কান্না-উৎকণ্ঠার অবসান, প্রিয় সন্তানকে ফিরে পেলেন শাকিবুলের পরিবার

img 20261129 wa0002
Print News

কান্না-উৎকণ্ঠার অবসান, প্রিয় সন্তানকে ফিরে পেলেন শাকিবুলের পরিবার

 

রাজধানীর পূর্ব জুরাইন থেকে নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী শিশু শাকিবুল ইসলামকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বেসরকারি শিশু উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (LEEDO)। দীর্ঘ উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।

জানা যায়, শিশু শাকিবুল ইসলাম, পিতা আমিন সরদার। সে পূর্ব জুরাইনের ইসলামাবাদ জামে মসজিদ গলি এলাকা থেকে নিখোঁজ হয়। ২৬/১১/২৬ তারিখে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে লিডো। ঢাকা রেলওয়ে থানার মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে লিডোর ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন, কমলাপুরে নিরাপদ আশ্রয়ে রাখা হয়।

পরবর্তীতে শিশুটির পরিবারের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আজ সকালে মুগদা থানার আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ সময় পর সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের চোখেমুখে ছিল স্বস্তি আর আনন্দের ছাপ। যে সন্তানকে ফিরে পাওয়ার আশায় প্রতিটি মুহূর্ত কেটেছে দুশ্চিন্তায়, সেই সন্তানকে আবার বুকে জড়িয়ে ধরতে পেরে যেন ফিরে পেলেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।

শিশু সুরক্ষা , পুনর্বাসন,এবং হারিয়ে যাওয়া শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে লিডোর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

একটি শিশুর নিরাপদ প্রত্যাবর্তন শুধু একটি পরিবারের মুখে হাসি ফোটায় না, বরং মানবিক সমাজ গঠনের প্রত্যাশাকেও আরও শক্তিশালী করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa