- - -

আদমদীঘিতে রেললাইন থেকে যুবকের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

img 20261127 wa0099
Print News

আদমদীঘিতে রেললাইন থেকে যুবকের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেললাইনের পাশ থেকে লিটন ইসলাম (২৬) নামের এক যুবকের খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার হেলালিয়ার স্টেশনের উত্তর পাশে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মৃত মোজাম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে কোন এক সময় ওই যুবক রেললাইন ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরদিন গতকাল শুক্রবার সকালে হেলালিয়া স্টেশনের উত্তর পাশে রেললাইনের ওপর লাশটি পড়ে থাকতে দেখে রেলওয়ে কর্তৃপক্ষকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টায় তার লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলালিয়ার স্টেশনের উত্তর পাশ থেকে নিহতের খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।-বিখ-িত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa