- - -

যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

img 20261126 wa0246
Print News

যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

 

‎যশোরে ২৭ নভেম্বর (শুক্রবার) শুরু হচ্ছে জেলা ভিত্তিক তিন দিনব্যাপী  ইজতেমা। এটি মাওলানা সাদ কান্দলভি অনুসারী ইজতেমা।
যশোর শহরের উপশহর মারকাজ মসজিদ-সংলগ্ন মাঠে হবে এই ইজতেমা। এতে দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হওয়ার আশা। ইতোমধ্যে ইজতেমা মাঠ, মঞ্চ, প্যান্ডেলসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান ইজতেমা ব্যবস্থাপনা কমিটির নেতারা।
‎ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান ও কেশবপুর তাবলিগ জামাতের আমির ইবাদত হোসেন জানান, দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে দেশের মুসল্লিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশের মুসল্লি ও মেহমানরা অংশ নেবেন।
‎‎তিনি জানান, ইজতেমায় আগত মুসল্লিদের ইবাদত, থাকা ও খাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ ও প্যান্ডেল। পাশাপাশি ত্রিপল টাঙানো, খুঁটি স্থাপন, নামাজের স্থান প্রস্তুত, টয়লেট নির্মাণ, বায়ো প্ল্যান্ট স্থাপন এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
‎আয়োজকরা আরও জানান, ইজতেমাকে কেন্দ্র করে যশোর জেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে ৪০ থেকে ৫০টি জামাত প্রস্তুত হয়েছে। ইজতেমা শেষে ৬০ থেকে ৭০টি জামাত আল্লাহর রাস্তায় বের হওয়ার প্রত্যাশা করছেন তারা।
‎ইজতেমায় বাংলাদেশের আমির ওয়াসিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের মুরুব্বিরা বয়ান করবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের যশোর জেলা আমির ইঞ্জিনিয়ার খায়রুল আমিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইয়ামিনুর রহমানসহ অন্য নেতারা।
‎আগামী ২৭ নভেম্বর শুক্রবার জুমা নামাজের মাধ্যমে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ নভেম্বর ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ ইজতেমা শেষ হবে

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa