- - -

যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

img 20261126 wa0177
Print News

যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

যশোর জেলায় শহরের তুলনায় গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বেশি। জেলায় মোট দুই লাখ ৫৭ হাজার ৩৩২টি অর্থনৈতিক ইউনিটের এক লাখ ৮১ হাজার ৯৯৩টি গ্রামাঞ্চলে অবস্থিত।
এসব অর্থনৈতিক ইউনিটে কর্মরত পাঁচ লাখ ৪২ হাজার ৪৭২ জনের মধ্যে ৫৮ দশমিক ৫৫ শতাংশ গ্রাম বাসিন্দা।অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফলে জেলার অর্থনীতির এমন চিত্র প্রকাশ হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অমিত্রাক্ষরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ সেমিনার আয়োজন এটি।
এতে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন।
সেমিনারে উপস্থাপিত তথ্যমতে, যশোরে মোট অর্থনৈতিক ইউনিটে গ্রামাঞ্চলে এক লাখ ৮১ হাজার ৯৯৩টি এবং শহরাঞ্চলে ৭৫ হাজার ৩৩৯টি। এসব ইউনিটে কর্মরত মোট পাঁচ লাখ ৪২ হাজার ৪৭২ জন।
এর মধ্যে গ্রামীণ এলাকায় কাজ করেন তিন লাখ ১৭ হাজার ৬২২ জন, যা মোট কর্মজীবীর ৫৮ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে কর্মরত দুই লাখ ২৪ হাজার ৮৫০ জন, যা মোট কর্মজীবীর ৪১ দশমিক ৪৫ শতাংশ।
প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, জেলায় স্থায়ী প্রতিষ্ঠান সংখ্যা ১৩ লাখ ৬৪৯টি এবং অস্থায়ী প্রতিষ্ঠান সংখ্যা দশ হাজার ৭৮টি। এ ছাড়া পারিবারিক বা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী খানা এক লাখ সাত হাজার ৬০৫টি।
সেমিনারে বক্তারা বলেন, জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প-এই পাঁচ শ্রেণিতে বিন্যস্ত করা অর্থনৈতিক শুমারির অন্যতম উদ্দেশ্য।
এ শুমারির মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকানা, কাঠামো, আইনগত অবস্থান, কর্মকাণ্ডের ধরন, উৎপাদিত পণ্য ও সেবা এবং কর্মসংস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।এসব তথ্য দেশের অর্থনৈতিক পরিকল্পনা, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও জানান, স্বাধীনতার পর দেশে এ পর্যন্ত চারটি অর্থনৈতিক শুমারি হয়েছে। সর্বশেষ ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa