- - -

চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন

img 20261126 wa0175
Print News

চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিনের রূপদিয়ার অতি গুরুত্বপূর্ণ রাস্তা অনুমোদন হয়েছে। এতে রূপদিয়া গ্রামবাসী উচ্ছাস প্রকাশ করেছেন।
মাহিদিয়া কেশবের মোড় থেকে রূপ দিয়া এক কিলোমিটার রাস্তা অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার। বৃহস্পতিবার এ খবর গ্রামে আসতেই তাবৎ এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ে।
সমাজসেবী বাবলুর রহমান মোড়ল বলেন, এই এক কিলোমিটার রাস্তার জন্য এতদিন তিন কিলোমিটার ঘুরে যশোর শহর বা পুলেরহাট হতে গ্রামে আসতে হোত। এই রাস্তার বর্তমান দশা নাজুক। মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান রিক্সা চলাচল করতে পারে না।
বিএনপি কর্মী ও ব্যাবসায়ী বনি আমিন বলেন, আমরা দীর্ঘ দিন রাস্তার জন্য হাটাহাটি করেছি। অবশেষে আল্লাহ মুখ তুলে চেয়েছে। রাস্তা অনুমোদন হওয়ায় আমরা খুব খুশি। এখন রাস্তাটি পাকা সম্পন্ন হওয়ার জন্য গ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
রূপদিয়া গ্রামবাসী রাস্তা অনুমোদন হওয়ায় সরকার, সংশ্লিষ্ট বিভাগ এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa