- - -

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

img 20261126 wa0156
Print News

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

কুড়িগ্রাম, ২৬ নভেম্বর : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার (পিপিএম) খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডা. মো. আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা মাহমুদুল ইসলাম এবং জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রাণিসম্পদ খাত এখন কেবল আমিষের চাহিদা পূরণে সীমাবদ্ধ নেই; এটি রপ্তানি আয়ের বড় সম্ভাবনাও তৈরি করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের দক্ষতা বৃদ্ধি পেলে কুড়িগ্রামের প্রাণিসম্পদ খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, খামারি ও উদ্যোক্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা পাশে রয়েছে। প্রাণিসম্পদ খাতের বিকাশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় খামারিদের সহায়তা ও খাতের উন্নয়নে জেলা পরিষদ প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, উন্নত জাত, প্রাণিপুষ্টি ও রোগবালাই নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজ চলছে। খামারিরা আধুনিক পদ্ধতি অনুসরণ করলে প্রাণিসম্পদ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা দুটোই বাড়বে।

আলোচনা সভা ও উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা প্রদর্শনী মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় ২৩টি স্টলে গরু, ঘোড়া, দেশীয় ও উন্নত প্রজাতির ছাগল, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রজাতির পাখির পাশাপাশি উন্নত ডেইরি প্রযুক্তি, প্রাণিপুষ্টি প্রযুক্তি ও বেসরকারি সংস্থার প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়#

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa