- - -

এনডিএম এর বাঘাইছড়ি উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন

img 20261126 wa0396
Print News

এনডিএম এর বাঘাইছড়ি উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন

 

বাংলাদেশী জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ,স্বাধীনতার চেতনা এবং জবাবদিহিতামুলক গণতন্ত্র এর মুলনীতিতে উদ্ভদ্ধ হয়ে বৃহস্পতিবার ২৬নভেম্বর-২০২৬ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সুজন চাকমা -কে আহ্বায়ক এবং ইকো চাকমা-কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর রাঙ্গামাটি পার্বত্য জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব জুঁই চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেন।
বাঘাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহবায়ক সুজন চাকমা, সদস্য সচিব ইকো চাকমা, সদস্য শাকিবুল ইসলাম, রুপালী চাকমা, মিথুন চাকমা, পরান্টু চাকমা, মো. নিজাম উদ্দিন, অন্তসী তালুকদার, সুচিন চাকমা, কৃতি চাকমা, অন্না চাকমা, রিপন চাকমা, কিটো চাকমা, চেম্পি চাকমা, দীপ্তা চাকমা, বকুল কুমার চাকমা, সতেজ তালুকদার, লিটন চাকমা ও টিপু তালুকদার।
রাঙ্গামাটি জেলা কর্তৃক অনুমোদিত ১৯ সদস্য বিশিষ্ট এনডিএম এর বাঘাইছড়ি উপজেলা আহবায়ক কমিটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এম.পি মহোদয়ের সদয় অবগতি ও কার্যার্থে এনডিএম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম এর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করা হয়।
উক্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর বাঘাইছড়ি উপজেলা আহবায়ক কমিটির সাংগঠনিক সকল কার্যক্রম ২৭ নভেম্বর-২০২৬ তারিখ থেকে কার্যকর হবে বলে সদস্য সচিবের অফিস আদেশে বলা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa