- - -

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও টং দোকান জব্দ

img 20261126 wa0008
Print News

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান:
জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও টং দোকান জব্দ

চট্টগ্রাম, ২৬ নভেম্বর ২০২৬: চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ)-এর নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউরী ও নূর আহমদ সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উল্লিখিত এলাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও ২টি লোহার বক্স জব্দ করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa