- - -

গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে 

img 20261126 wa0054
Print News

গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে

 

গোপালগঞ্জ গত গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় কালীবাড়ির পাশে প্রধান ডিসি রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। এ সময় তপন পোদ্দার সহ কয়েকজন ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁর কলার ধরে টেনে পাশের বস স্টুডিওর ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গালাগাল ও মারধর করা হয়।

মারধরের সময় প্রাণভিক্ষা চান শৈলেন

শৈলেনের অভিযোগ, ইউটিউবার ও আজকের দর্পন পত্রিকার গোপালগঞ্জ সদর প্রতিনিধি তপন পোদ্দার ও তাঁরসঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন, গলা টিপে ধরেন। তিনি তপন পোদ্দারকে চিনলেও অন্যদের পরিচয় জানেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা। শৈলেন জানান, তিনি অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত। মারধরের সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তিনি প্রায় মৃত্যুর মুখে পড়েন বলে তাঁর দাবি। তখন তিনি পানি চান এবং জীবন বাঁচানোর জন্য তার পা ধরে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, তাঁর দুটি মেয়ে রয়েছে। তাঁদের কথা ভেবেই তিনি প্রাণভিক্ষা চান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa