
১৮জন শহীদদের প্রতি শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন এবং এক মিনিট নীরবতা পালন করে, সভা
আজ ২৪ শে নভেম্বর মঙ্গলবার, ধর্মতলার ডোরিনা ক্রসিং ও এসপ্ল্যানেড মেট্রো সামনে, হকার্স জয়েন্ট একশন কমিটি একটি মিছিল করে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাহারা শোভা করলেন।
সভা শুরুর আগে প্রত্যেকে শহীদ বেদীতে মালা দিয়ে ১৮ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন, এরপর বিভিন্ন জেলার সংগঠক একে একে মঞ্চে উপস্থিত হয়ে মন চোখে আলোকিত করেন এবং তাহাদেরকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।
মঞ্চে উপস্থিত ছিলেন , হকার জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি অসিত সাহা, এছাড়া উপস্থিত ছিলেন অপর্ণা সাহা, দিলীপ দাস , উর্মিলা তামাং, রাকেশ পাল, রাজু, কালু, বীনা, দীপঙ্কর কর্মকার, পবিত্র নস্কর, লক্ষ্মীনাথ সাউ সহ অন্যান্যরা।
এই সভার মূল উদ্দেশ্য, হকার ভাইদের ন্যায্য অধিকার, ২০১৪ তে যে আইন পাস হয়েছিল সেটি কার্যকর করা, পশ্চিমবঙ্গে বিগত সরকারের আমলে যা সঠিকভাবে রূপায়িত হয়নি, এই আইন কার্যকর হলে হকারদের জীবন জীবিকা সুনিশ্চিত হবে অন্যদিকে হকারদের নিয়ন্ত্রণ সুবিধা জনক হবে বলে মনে করেন, আমরা একমাত্র হকার জয়েন্ট অ্যাকশন কমিটি, যারা আজও হকার ভাইদের জন্য সংগ্রাম করে চলেছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছেন, যাহারা জীবন দিয়ে সংগ্রাম করে গিয়েছেন, আমরা কোনদিনও তাহাদের ভুলতে পারবো না। তাই আমরা হকার ভাইদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি এবং তাহাদের দাবি দাওয়া আমরা নিয়ে আলোচনায় বসেছি। আজ আমরা হকার ভাইদের জন্য দার্জিলিঙে একটি মল তৈরি করেছি, যেটি খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যাবেন সেখানে আমরাও আমন্ত্রিত। একে একে বহু জেলা আমাদের এই কমিটিতে যুক্ত হয়েছেন, সুদূর শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা সহ অন্যান্য জেলা থেকে সংগঠকরা এসেছেন।।
আমরা সরকারের কাছে বেশ কয়েকটি দাবি নিয়ে মেমো রেন্ডাম জমা করছি পৌরসভায়, এবং আজকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের আসার কথা ছিল উনি না আসতে পারায়, আমরা পৌরসভায় জমা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি নিয়ে উনি আলোচনায় বসবেন। আর আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে হকার উচ্ছেদকে বন্ধ করতে পেরেছি। এটা আমাদের কাছে বড় পাওনা।
আমাদের দাবি সমূহ:- কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে, অবিলম্বে সমস্ত হকারদের সার্ভে করে, রেজিস্ট্রেশন ও ভেন্ডিং সার্টিফিকেট দিতে হবে।
সারা রাজ্যে পৌর অঞ্চলে, প্রভিশনাল টাউন ভেন্ডিং কমিটি গঠন করা হোক, যাহার মাধ্যমে সমস্ত হকারদের সার্ভে ও রেজিস্ট্রেশন দিয়ে, নির্বাচনের মাধ্যমে স্থায়ী টাউন ভেন্ডিং কমিটির গঠন করা যায়।
ফুড হকারদের জন্য এফ এস এস এ আই ট্রেনিং জরুরী, এই বিষয়ে আমাদের সংগঠন পারদর্শী, পশ্চিমবঙ্গে পুষ হোক আর যে কয়েকটি এফ এস এস এ আই এর ট্রেনিং হয়েছে তা আমাদের সংগঠন দাড়াই হয়েছে, আমরা এফএসএস এ আই কেন্দ্রীয় বোর্ডের সদস্য।
পিএম স্বনিধি,যা কেন্দ্রীয় সরকারি প্রকল্প, রাজ্যে তার ঋণ প্রদানের ভূমিকা, খুব ভালো নয়, এই বিষয়েও আপনাদের হস্তক্ষেপ জরুরী।
দার্জিলিং পৌরসভায় হকারদের জন্য পুনর্বাসনের যে বিল্ডিং তৈরি হয়েছে, তা অবিলম্বে সমাপ্ত করে হকারদের দ্রুত পুনর্বাসন দেয়া হোক।
রাজারহাট নিউটাউন এ যে টাউন ভেল্ডিং কমিটি হয়েছে, তাকে মান্যতা দেওয়া এবং অবিলম্বে সার্ভে সমাপ্ত করা হোক।
বিধান নগর কর্পোরেশনে অবিলম্বে প্রভিশনাল টাউন ভেন্দিং কমিটি গঠন করতে হবে এবং সমস্ত হকারদের সার্ভে করতে হবে।।
রায়গঞ্জ পৌরসভা অবিলম্বে টাউন ভেন্ডিং কমিটি গঠন করে, সমস্ত হকারদের সার্ভে রেজিস্ট্রেশন ও ভেন্ডিং সার্টিফিকেট দিতে হবে।
এই সমস্ত বিষয় নিয়ে যত দ্রুত সম্ভব আমাদের সাথে আলোচনা করবেন এই আশা রাখি। এবং দ্রুত সাক্ষাৎ করার ব্যবস্থা করবেন।
![]()









