- - -

২য় তম বর্ষে সাহাপুর কলোনী(পূর্ব) কর পরিবার ছিনিয়ে নিলো- সেরা প্রতিমার-‌-বাংলা শ্রী সম্মান ২০২৬

img 20261119 wa0624
Print News

২য় তম বর্ষে সাহাপুর কলোনী(পূর্ব) কর পরিবার ছিনিয়ে নিলো- সেরা প্রতিমার-‌-বাংলা শ্রী সম্মান ২০২৬

 

আজ ১৯ শে নভেম্বর বৃহস্পতিবার, সাহাপুর কলোনী (পূর্ব), কর পরিবারের জগদ্ধাত্রী পুজো ২য় তম বর্ষে পদার্পণ করল, আর এই দ্বিতীয় তম বর্ষে বিভিন্ন পরিবারের পুজোর মধ্য থেকে বিচারকদের বিচারে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব ও ডিডিবি মিডিয়া হাউসের পরিচালনায়, কর পরিবার সেরা প্রতিমার জন্য- বাংলার শ্রী সম্মান ২০২৬ ছিনিয়ে নিলো। এই সম্মান পেয়ে কর পরিবারের সদস্যরা আনন্দিত।

১৮ই নভেম্বর বুধবার, কডর পরিবারে এই পুজো শুরু হলেও, তাহারা বেশ কয়েকটি মহিলাদের জন্য অনুষ্ঠানের ও আয়োজন করেছেন।, এমনকি এলাকার মানুষদের জন্য ভোগ বিতরণ, অনুষ্ঠানের মধ্যে থাকছে, মোমবাতি প্রতিযোগিতা মিউজিক্যাল বল, তার সাথে সাথে সিঁদুর খেলা। চলবে শনিবার পর্যন্ত এই সকল অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই পুজো সম্পূর্ণ হয়।।

যানা যায় পরিবারের কাছ থেকে বহুদিন ধরেই বাবা-মায়ের ইচ্ছা ছিল জগদ্ধাত্রী পুজো শুরু করার। তাই এই পুজোর প্রধান উদ্যোক্তা বাবা ফিরু কর ও মা রেখা কর, তাহার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ছেলে বাবু কর, বৌমা দীপিকা দাস কর, বড় বৌমা মধু কর, প্রদীপ কর, গীতা হালদার, ছবিতা দাস সহ এলাকার সকল অধিবাসীবৃন্দ।

সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে কর বাড়ীরএই জগদ্ধাত্রী পুজো সকলের মন জয় করে নিয়েছে, আরে সুন্দর প্রতিমার রূপ দিয়েছেন, মানিকতলা মৃতশিল্পী কালাচাঁদ রুদ্র পাল, পরিবারের বৌমা দীপিকা দাস কর ও মধু কর বলেন, বাবা ও মায়ের এই উদ্যোগকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আগামী দিনে আরো বড় করে কিছু করার চেষ্টা করব কিন্তু আমাদের জায়গার অভাবে, ছোট্ট জায়গার উপরেই সমস্ত অনুষ্ঠান করতে হয়।, আগামী দিনে ঠাকুর যদি চান আমরা এখানেই বড় করে করা চেষ্টা করব।, এর সাথে সাথেই আমরা সম্মানিত হতে পেরে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ক্লাব ও ডিডিবি মিডিয়া হাউস এবং রিপোর্টারকে সমরেশ রায় কে অশেষ ধন্যবাদ জানাই, আমাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য, আগামী দিনে যেন এইভাবে আমাদের পাশে থাকেন, আমাদের পুজোকে সবার সামনে তুলে ধরেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa