- - -

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

img 20261111 wa0191
Print News

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীর সাবরাং আলোগোলা জোড়া এলাকা-সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪১)।

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পেয়ে নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবা ও বোট এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa