- - -

শায়েস্তাগঞ্জ পৌরশহরে হাট-বাজারে বিএসটিআই সনদ ছাড়াই মেকিং মেশিন দ্বারা রং মিশ্রিত কেক – ব্রেড – বিস্কুট উৎপাদন করে বিক্রি

img 20261111 wa0221
Print News

শায়েস্তাগঞ্জ পৌরশহরে হাট-বাজারে বিএসটিআই সনদ ছাড়াই মেকিং মেশিন দ্বারা রং মিশ্রিত কেক – ব্রেড – বিস্কুট উৎপাদন করে বিক্রি

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে হাট-বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সনদ ছাড়াই মেকিং মেশিন দ্বারা অস্বাস্থ্যকর পরিবেশে রং মিশ্রিত কেক -বিস্কুট- ব্রেড সহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে দোকানে বিক্রি করছে। জেলা বিএসটিআই সূত্রে জানা যায় , ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বেকারি মালিকরা কেক – বিস্কুট – ব্রেড সহ বিভিন্ন পণ্য উৎপাদন করে উপজেলার পৌরশহরে দাউদনগর বাজার রেলগেইট , দাউদনগর বাজার , রেলওয়ে পার্কিং এলাকা, ড্রাইভার বাজার , পুরানবাজার সহ বিভিন্ন স্থানে তাদের দোকান বসিয়ে অবাধে এ ব্যবসা করে যাচ্ছে। অনেক বেকারি মালিকরা দোকানে ভেতর মেকিং মেশিন বসিয়ে পণ্য উৎপাদন । আবার কোনো বেকারি মালিকরা পৌরসভার বিভিন্ন মহল্লায় এবং পৌর সভার নিকটবর্তী বেকারি পণ্য তৈরি করে রেল-স্টেশন, বাস স্ট্যান্ড, হাট-বাজার চায়ের দোকান, স্টেশনারী দোকান , মুদি দোকান ও পাড়া মহল্লায় বিক্রি করছে বেন গাড়ি দিয়ে। এসব পণ্য মান নিয়ন্ত্রণহীন ও নোংরা পরিবেশে উৎপাদিত বেকারি পণ্য খেয়ে জনস্বাস্থ্যের হুমকির মুখে পড়ছে। অনেক বেকারি পণ্য মেয়াদোত্তীর্ন পচা ও বাসী খাদ্য বিক্রির অভিযোগ রয়েছে। বেকারির পণ্য খেয়ে বিভিন্ন বয়সী মানুষ , বিশেষ করে কোমলমতি শিশুরা পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। খাদ্য নীতিমালা অনুযায়ী বিএসটিআই ও জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন নিয়ে বেকারি চালু করার কথা থাকলেও বাস্তবে তা মানছেনা। মাঝে মধ্যে হাট বাজারে লোকদেখানো ভ্রাম্যমান অভিযান করে গেলে ও সঠিক ভাবে তদারকি নেই প্রশাসনের।এছাড়া প্যাকেটের গায়ে বাধ্যতা মূলক পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। সরজমিনে বেকারি কারখানা গিয়ে দেখা যায় , কারখানা বিএসটিআই এর কোনো অনুমোদন নেই। তাদের কলাকৌশলে আটা, ময়দা , চিনি, ডিম, ডালডা , সোডা , তেল, রং ও মানব স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর । এমনকি বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে । উৎপাদিত যেসব খাবার তৈরি হয় ট্রে গুলো যখন সাজিয়ে রাখা হয় , তখন দেখা গেছে ঝাঁকে ঝাঁকে মাছি ভনভন করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa