
গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর বাইপাস এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পাশাপাশি পুলিশি টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। কোথাও কোথাও বিজিবি সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এ সময় মহাসড়কে পুলিশের গাড়ি ও বিজিবির যানবাহন অবস্থান করতে দেখা যায়।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্পাঞ্চল এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুরের শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিক অসন্তোষ ও আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের চলাচল, যানবাহন ও ব্যবসা-বাণিজ্য যেন ব্যাহত না হয়, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
তবে আন্দোলনের সুনির্দিষ্ট কারণ, শ্রমিকদের দাবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
![]()









