
বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার রোধকল্পে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিশ্বম্ভরপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাকিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সবাব মিয়া এবং বিশ্বম্ভরপুর প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মনসহ অন্যান্য বিশিষ্ট আলোচকবৃন্দ।
বক্তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নৈতিক ও ইতিবাচক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্বম্ভরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিক পরীক্ষার সনদ (সার্টিফিকেট) তুলে দেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
![]()









