- - -

উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

img 20261107 wa0223
Print News

উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার ৭ নভেম্বর সকাল ১১ টায় উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটিরাম হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ এর সভাপতিত্বে শিক্ষক নেতা রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উলিপুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার, যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মাহবুবার রহমান,বাংলাদে জামায়াত ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর এ্যাডভোকেট কামাল কবির (লিটন), উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা নাঈম হাসান প্রমুখ।
‎
‎অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সূধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্লাবন উপস্থিত ছিলেন।তাছাড়াও ছাত্র-ছাত্রী, উলিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।‎
‎আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, শহীদ বীর মুক্তিযোদ্ধা আত্মার মাগফিরাত দেশ ওজাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa