- - -

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে ইউনিয়ন বিএনপি আহ্বায়কের ছেলেকে গুলি করে হত্যা ​

img 20261105 wa0187
Print News

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে ইউনিয়ন বিএনপি আহ্বায়কের ছেলেকে গুলি করে হত্যা

​

খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটে।

​নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানের ভেতরে বসেছিলেন তরিকুল ইসলাম। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুরে ব্যস্ত সময় ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়।

​খবর পেয়ে স্থানীয়রা ডুমুরিয়া থানা পুলিশকে অবহিত করেন। হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa