- - -

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

img 20261101 wa0041
Print News

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

নরসিংদীর শিবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ ইং পালন করা হয়েছে। অদ্য ১ নভেম্বর ২০২৬ ইং রবিবার সকাল ১১টা সময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিস এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,যুব সংগঠক আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এর রাজারটেক ও কামরাবো বাজার এলাকায় কৃষিজমির উপরিভাগ এর উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর । অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনা কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হননি। এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ প্রদানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa