- - -

টেকনাফের সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

img 20261103 wa0169
Print News

টেকনাফের সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

 

জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন মো. হোসেন (৪৫) নামে এক জেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচ জেলে আহত হন।

নিহত হোসেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা বশরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার রাত ১টার দিকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় বজ্রপাত নৌকায় আঘাত হানলে ছয়জনই আহত হন। পরে হোসেনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হোসেনের মৃত্যু হয়। তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa