- - -

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, দায়িত্ব পালনে দিলেন নির্দেশনা

img 20261029 wa0268
Print News

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, দায়িত্ব পালনে দিলেন নির্দেশনা

 

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

সেনাবাহিনীর প্রধানের এ পরিদর্শনকালে তিনি দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন সেনাপ্রধান। পাশাপাশি অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত রাখার জন্য তিনি সেনাসদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধানের এ সফরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa