- - -

ফতুল্লায় ১১ বছরের পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢামেকে ভর্তি

img 20261024 wa0010
Print News

ফতুল্লায় ১১ বছরের পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ,
ঢামেকে ভর্তি

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক পথশিশু কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটিকে গুরুত্বর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘রাতে ছোট বোনকে খুজতে বের হয়ে চানমারী এলাকায় আসে। সেখানে এক ব্যক্তি তার বোনকে খুজে দেওয়ার কথা বলে ইজিবাইকে তুলে শিবু মার্কেট এলাকায় নিয়ে যায়। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

রক্তাক্ত অবস্থায় শিশুটিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি খানপুর হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অভিভাবক না পাওয়ায় খানপুর হাসপাতালের চিকিৎসকরা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ শিশুটিকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, ‘শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিলো। যেই কারনে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa