
ঘোড়াঘাটে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঘোড়াঘাট পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর যুবদলের আয়োজনে খেতাব মোড় থেকে র্যালিটি বের হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
পৌর যুবদলের আহ্বায়ক সাহিদ পারভেজ ও সদস্য সচিব সজীব কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে যুবদলকে সামনের দিকে আরও শক্তিশালী করতে হবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে সবাইকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মোঃ শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ মোবাইল নাম্বার ০১৭৫৪৮৯১৫১৫
তারিখঃ২৮-১০-২৬
![]()









