- - -

আচার্য সমিতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন

img 20261028 wa0292
Print News

বিশিষ্ট ধর্মানুরাগী ও সংগঠক মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন
আচার্য সমিতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি ও
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন

 

আচার্য সমিতির আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষী, বিশিষ্ট ধর্মানুরাগী, দক্ষ সংগঠক, অত্যন্ত সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান গত ২৮ অক্টোবর রাউজানস্থ সুলতানপুরে তাঁর নিজ বাসভবনে যথাযথ বৈদিক রীতিনীতি অনুসরণে সম্পন্ন হয়।

এ উপলক্ষে আচার্য সমিতির পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, শোকাঞ্জলি প্রদান এবং তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে এক স্মৃতিচারণমূলক শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশগ্রহণ করেন আচার্য সমিতির সভাপতি অধ্যাপক ডা. সুবল আচার্য, সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট জ্যোতিষ গবেষক ড. মাধব আচার্য, সাধারণ সম্পাদক এবং শ্রীশ্রী কৈবল্যনাথ আশ্রমের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রতন আচার্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রয়াতের একান্ত গুণগ্রাহী, বিশিষ্ট ধর্মানুরাগী ও সৃজনশীল ব্যক্তিত্ব এবং আচার্য সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীযুক্ত প্রবীর আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রয়াতের একমাত্র পুত্র, দুই কন্যা, জামাতাগণ এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। তাঁরা প্রয়াতের স্মৃতিচারণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

এছাড়াও সমগ্র অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন প্রয়াতের স্নেহধন্য ভ্রাতুষ্পুত্র, বিশিষ্ট গীতাপাঠক ও সুরকার শ্রীযুক্ত সুকান্ত আচার্য। পবিত্র গীতাপাঠ ও বৈদিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করা হয়।

প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের মৃত্যুতে আচার্য সমিতি একজন নিবেদিতপ্রাণ সদস্য, শুভাকাঙ্ক্ষী ও গুণী ব্যক্তিত্বকে হারাল। তাঁর ধর্মীয় অনুরাগ, অমায়িক ব্যবহার, সাংগঠনিক অবদান ও মানুষের প্রতি আন্তরিকতা সকলের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি জ্ঞাপন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa