- - -

মশুরীখোলা দরবার শরীফে হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর ১০১তম মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

img 20261025 wa0218
Print News

মশুরীখোলা দরবার শরীফে হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর ১০১তম মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মশুরীখোলা আনজুমানে আহসানিয়া ও বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগর শাখার যৌথ আয়োজনে ঢাকা নারিন্দা মুশুরী খোলা দরবার শরীফের প্রাণ পুরুষ ত্রয়োদশ শতাব্দীর মহান মোজাদ্দেদ, অলিয়ে কামেল,পীরে মোকাম্মেল,হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর ১০১ তম পবিত্র ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা রৌফাবাদ মশুরী খোলা খানকা শরীফে অনুষ্টিত হয় । বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগরের সভাপতি গাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়া কেন্দ্রিয় পরিষদের সভাপতি ও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । এতে আরো উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়া কেন্দ্রিয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাবর, আনজুমানে জলিলীয়া রহমানিয়ার সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ সরওয়ার আযম,মোহাম্মদ আলমগীর, মহব্বত খান, আবদুল কুদ্দুস, মোহাম্মদ নুরুল আজিম শামীম, মোহাম্মদ হারুন আলম শাহ, মোহাম্মদ শরীফুল ইসলাম রুবেল, প্রফেসর হুমায়ন একাডেমীর শিক্ষক মোহাম্দ কায়সার । সভায় জানানো হয় আগামী ১১ কার্তিক ১৪৩৩ বাংলা ২৭ অক্টোবর ২০২৬ ঈসায়ী রোজ মঙ্গলবার ঢাকা নারিন্দা ৪৭ শাহ্ সাহেব লেনস্থ মুশুরী খোলা দরবার শরীফে দরবার শরীফের প্রাণ পুরুষ ত্রয়োদশ শতাব্দীর মহান মোজাদ্দেদ, অলিয়ে কামেল,পীরে মোকাম্মেল,হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর ১০১ তম পবিত্র ইসালে সাওয়াব মাহফিল ও হযরত শাহ্ আহসানুল্লাহ (রহ:) কমপ্লেক্সের আওতাধীন হাফেজিয়া মাদ্রাসা সমূহের কোরআনে হাফেজ ছাত্রদের দস্তরবন্দী (পাগড়ী প্রদান) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে কোরআনে হাফেজ ছাত্রদের দস্তরবন্দী (পাগড়ী প্রদান) ,বাদ আছর থেকে সারারাত ব্যাপী হযরত শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর জীবনি আলোচনা ও ওয়াজ নসিহত । উক্ত মাহফিলে বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব, সাজ্জাদানেশীন ও হাক্কানী ওলামায়ে কেরামগন তাশরিফ আনিবেন এবং দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে ক্বেরামগণ বয়ান পেশ করিবেন । মাহফিলের সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করিবেন হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর সুযোগ্য নাতি হযরতুলহাজ¦ আল্লামা মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (রহঃ) এর ছোট সাহেবজাদা মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশের নায়েবে আমির ও মুশুরী খোলা দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব কেবলা হযরত হাফেজ মাওলানা মুফতী শাহ মুহাম্মদ সাইফুজ্জামান (মা:জি:আ:) । দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) সকলকে মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa