- - -

দর্শনায় বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৫৪ হাজার টাকার মালামাল জব্দ

img 20261024 wa0355
Print News

দর্শনায় বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৫৪ হাজার টাকার মালামাল জব্দ

​
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। দর্শনা পিওবি এবং আইসিপি পিওবি এলাকায় এই সফল অভিযানগুলো পরিচালিত হয়।

আজ শনবার ২৪/১০/২০২৬ ইং ​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল দল সীমান্তবর্তী দর্শনা ও আইসিপি (ইন্টিগ্রেটেড চেক পোস্ট) সংলগ্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়।

​অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চতুর চোরাকারবারিরা তাদের সাথে থাকা অবৈধ মালামাল ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা বলে ৬ বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে জব্দকৃত মালামালগুলোর সুনির্দিষ্ট ধরন বা বিস্তারিত তালিকা পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

​এ বিষয়ে ৬ বিজিবি কর্তৃপক্ষ কড়া হুশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচার, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এই কঠোর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশের সীমান্ত সুরক্ষা এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির এমন জিরো টলারেন্স নীতি আরও জোরদার করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa