- - -

চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ডে মাইক্রো বাস বৈদ্যুতিক খুটির ধাক্কা খেয়ে চুর্নবিচুর্ন, মা-মেয়ে নিহত, এক-ই পরিবারের ৪ জন আহত

img 20261021 wa0211
Print News

চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ডে মাইক্রো বাস বৈদ্যুতিক খুটির ধাক্কা খেয়ে চুর্নবিচুর্ন, মা-মেয়ে নিহত, এক-ই পরিবারের ৪ জন আহত

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারের অদুরে আনোয়ারা জুট মিলস্ সংলগ্ন এলাকায় ২১ অক্টোবর (বুধবার) ১০ টার দিকে একটি মাইক্রোবাস বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের সাথে ধাক্কা খেয়ে চুর্নবিচুর্ন হয়ে যায়। এতে মাইক্রোতে থাকা মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়। এবং এক-ই পরিবারের ৪ জন গুরুতর: আহত হয়। আহতদের সেখান থেকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
নিহত মা-মেয়ে দু’জন হলেন-রোজীনা আক্তার (৫৮)
ও নাজমা আক্তার (৪৮)।
তাদের বাড়ি জয়পুর হাট। তারা থাকতেন ঢাকার মোহাম্মদপুর এলাকায়।
তারা ঢাকা থেকে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় বসবাসকারী এক নিকটাত্মীয়ের কবর জিয়ারত করতে যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা খায়।
এতে মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আর আহত হয়েছেন- নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন ও তাদের দুই ছেলে সহ ৪ জন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa