- - -

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

img 20261021 wa0207
Print News

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের ৩ নং ওয়ার্ডে সাংবাদিক ও বাউল শিল্পী রুহেল সরকারকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানিয় কিশোরদের একটি দল। সাংবাদিক রুহেল সরকার গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফেসবুক ভিক্তিক নিউজ চ্যানেল “দৈনিক নবীনগরের সংবাদ” পেজ থেকে লাইভে এসে তার উপর হামলার ঘটনাটি জানান। এ সময় তিনি তার সাংবাদিক সংগঠন ও নবীনগরের সকল সাংবাদিক সংগঠনসহ সাংবাদিকদেরকে তার উপর হামলার ঘটনা জানিয়ে সহযোগিতা চান। এ সময় তার স্ব্যাস্থের অবনতি দেখে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

সাংবাদিক রুহেল সরকার লািভে এসে জানান, নবীনগর পৌর সদরের ৩নং ওয়ার্ডের একটি দোকানে বসে নিউজ তৈরি করার সময় স্থানিয় কিশোর গ্যাংয়ের কয়েকজন এসে তাকে উসকাতে থাকে। পরে বিরক্ত হয়ে তাদেরকে বারণ করতে গেলে তারা অর্তকিত তার উপর হামলা করে গুরুতর জখম করে। এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারিদের শনাক্ত করে কঠোর বিচারের দাবি জানান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ওসি মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনা অন্তত ন্যাক্কারজনক। আমরা তদন্ত ও মামলা সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa