- - -

ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি

img 20261020 wa0346
Print News

ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাঙ্গুড়া পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজার সার্বিক প্রস্তুতি, আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa