
সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজার মহানবমীতে পূজা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত পাইন্দং কেন্দ্রীয় দুর্গা, ত্রিনাথ, বিষ্ণু ও নবগ্রহ মন্দির এবং সূর্যগিরি আশ্রম দুর্গাপূজায় আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে মহানবমীতে পূজা পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল কাজী মো: তারেক আজিজ। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় আচার্য, সাধারণ সম্পাদক লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, হিমেল আচার্য।
এসময় উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, লায়ন জানে আলম, লায়ন সুমি পাল, লায়ন শিমুল পাল, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন ধীমান দাশ, লায়ন টিটু চৌধুরী, লায়ন কৃষ্ণ বৈদ্য। এতে উপস্থিত ছিলেন কুমার রতন, সজীব আচার্য, লালন আচার্য, নয়ন দাশ, কৃপাঞ্জন আচার্য বন্দন, সুইটি আচার্য, সুমি চৌধুরী, সোমা গুহ, সুমি দে, কাশ্মিরি দাশ, অর্ধ পাল, তিমুল পাল, রূপনা রানী আচার্য প্রমূখ।
![]()









