- - -

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান

img 20261010 wa0098
Print News

বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের সন্তান

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘বিজনেস আমেরিকা’ ম্যাগাজিনের ‘সাক্সেসফুল ৫০ বাংলাদেশী ইন কানাডা’ শীর্ষক তালিকায় স্থান লাভের গৌরব অর্জন করেছেন শিল্পপতি মোহাম্মদ আজাদ খান।
গত ৮ অক্টোবর বিজসেন আমেরিকা তাদের প্রকাশিত সংখ্যায় তালিকাটি প্রকাশ করেছে।
জানা গেছে, চলতি বছর গণমাধ্যমটি আমেরিকা,কানাডাসহ কয়েকটি দেশে ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশী বংেশাদ্ভূত ব্যবসায়ীদের নিয়ে একটি জরিপ চালায়। জরিপে ব্যবসায়ী নেতৃত্ব, প্রকৌশলী, উদ্যোক্তা, উদ্ভাবকসহ সংশ্লিষ্ট ক্যাটাগরি থেকে সফল হিসেবে ৫০ জনকে মনোনীত করা হয়। এই তালিকায় ব্যবসায়ী নেতৃত্ব হিসেবে মোহাম্মদ আজাদ খান মনোনীত হয়েছেন।
ব্যবসায়ী মোহাম্মদ আজাদ খান বর্তমানে কানাডা প্রবাসী। দীর্ঘদিন ধরে কানাডার টরোন্টোতে তিনি স্বপরিবারে বসবাস করছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আজাদ খান বলেন, জীবনের তাগিদে বিদেশে থাকলেও দেশের প্রতি ভালবাসা আমাকে প্রতি মুহুর্তে তাড়িত করে। ব্যবসার পাশাপাশি কানাডায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আমরা বিভিন্ন সময় সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। এই অর্জনে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমি সকলের দোয়া চাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa