- - -

ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা

img 20261010 wa0185
Print News

ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা

 

পাবনা ও সিরাজগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার সঙ্গে পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তিন উপজেলার উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পের জন্য অনুমোদিত ও প্রক্রিয়াধীন বাজেটের বিষয়গুলো তুলে ধরেন।

মতবিনিময় সভায় তিনি তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রতিটি প্রেসক্লাবকে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা জানান। এ হিসাবে ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর প্রেসক্লাবের জন্য মোট তিন লাখ টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়। এই অর্থ প্রেসক্লাবগুলোর উন্নয়নমূলক কাজে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার কিং এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানg ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাসেত খান।

এ ছাড়া ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনছারী, বার্তা সম্পাদক মেহেদী হাসানসহ ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় তিন উপজেলার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। তাঁরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং প্রেসক্লাবের উন্নয়নসংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।

সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া, এলাকার সমস্যা গণমাধ্যমে তুলে ধরা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa