- - -

কালকিনিতে পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার

img 20261010 wa0161
Print News

কালকিনিতে পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার

 

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৫০ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মজিদবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মজিদবাড়ি এলাকার মৃত হাজী আব্দুল মালেক সরদারের ছেলে মো. ইমাম সরদার (৪৫), মো. আনোয়ার বেপারীর ছেলে মো. আকাশ বেপারী (২৮), মো. সেকেন্দার আলী সরদারের ছেলে মো. আরাফাত হোসেন মুন (২৪), মৃত রাজ্জাক সরদারের ছেলে মো. জোবায়ের সরদার (২২), মো. আবু বক্কর বেপারীর ছেলে মো. সাকিবুল হাসান (২২) এবং মৃত আব্দুল হালিম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৫)।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিরস্ত্র) হানিফ সরকার ও এএসআই (নিরস্ত্র) লেলিন আল মুনতাজ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মজিদবাড়ী এলাকার একটি গুদামঘরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।আটককৃতদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান,”মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।পরে তাদের বিরুদ্ধে কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa