- - -

দিনাজপুর বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরি

img 20261010 wa0064
Print News

দিনাজপুর বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরি

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন রসুলপুর গ্রামে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা একটি বাজাজ পালসার N160 মোটরসাইকেল, স্বর্ণালংকার, পাসপোর্ট, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যদের খাবারে লবণ ও মরিচের সঙ্গে চেতনানাশক মেশানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এর ফলে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa