- - -

ভারতের গুজরাটে ট্রাক – ভ্যানের সংঘর্ষে ৭ জন নিহত

img 20261010 wa0008
Print News

ভারতের গুজরাটে ট্রাক – ভ্যানের সংঘর্ষে ৭ জন নিহত

 

ভারতের গুজরাটের কচ্ছ জেলার খাবদা থানা এলাকায় রিনিউয়েবল এনার্জি পার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার (৯ অক্টোবর ) ভোরে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাবদা থানার পুলিশ। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানিয়েছে, ভোর ৩টা থেকে ৪ টার মধ্যে ঘটে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্রে প্রকাশ, ১৫ জন শ্রমিক ছিলেন ওই ভ্যানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাবদা থানার পুলিশ, দ্রুত দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছেন। ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রথমবার রিনিউয়েবল এনার্জি পার্ক এলাকায় এমন ঘটনা। যার ফলে এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছেন। কি ভাবে দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর রাস্তা থেকে পিকআপ ভ্যান সরাতে ক্রেন ব্যবহার করা হয়। ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa