- - -

ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম।

img 20261005 wa0012
Print News

ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম।

 

দিনাজপুরের ঘোড়াঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের পর ৮ বিঘা আয়তনের একটি ফুটবল খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে সাহাদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং মাঠটি দ্রুত অবমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্বপাড়া গ্রামবাসীর উদ্যোগে দখলকৃত ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পূর্বপাড়া গ্রামের স্থানীয় তরুণ ও কিশোরদের খেলাধুলার একমাত্র ৮ বিঘা জমির ফুটবল মাঠটি জোরপূর্বক জবরদখল করে নেন অভিযুক্ত সাহাদুল ইসলাম। এর আগে এ নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দখলকৃত খেলার মাঠ অবমুক্ত করে তরুণদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুর ছাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, স্থানীয় ব্যক্তিত্ব আসাদুল হক, দুদু মিয়া ও রেজুয়ানসহ অনেকে।
এ সময় বক্তারা অবিলম্বে ভূমিদস্যু সাহাদুল ইসলামের অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ এবং তাকে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa