[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

তজুমদ্দিনের বাবুল কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত

তজুমদ্দিনের বাবুল কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত

 

কাতারে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল আহমেদ নামে তজুমদ্দিনের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কাতারের লুসাইল থেকে ফেরার পথে বাবুল আহমেদের গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে সেটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন বাবুল আহমেদ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি একজন মিশরীয় নাগরিক চালাচ্ছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য জানা যায়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn