
শ্রীনগরে সাহসী যুবক সিয়াম নোংরা দুর্গন্ধ যুক্ত জলাশয়ে ঝাঁপিয়ে পড়ায় প্রাণ বাঁচল শিশু কলির
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া ঢাকা দোহার সড়কের দক্ষিণ পাশে খালের নোংরা দুর্গন্ধযুক্ত জলাশয়ের পানির পাশে রাস্তায় ২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল দশটায় কলি নামে পাঁচ বছরের একটি শিশু খেলাধুলা করছিল ।
এ সময় সে হঠাৎ পা পিছলে জলাশের নোংরাযুক্ত পানিতে তলিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে রাস্তার পাশ দিয়ে সিয়াম নামে এক যুবক সাইকেলে চড়ে নিজ কর্মস্থলে যাচ্ছিল।
হঠাৎ শিশুটির কান্না শুনেসিয়াম এক মুহূর্তের জন্য দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করেন এতে শিশুটি প্রাণে বেঁচে যায় ।
প্রত্যক্ষদর্শীরা জানান ,যুবক সিয়াম যদি সঠিক সময়ে উক্ত স্থানে উপস্থিত না হতেন তাহলে শিশুটিকে বাঁচানো সম্ভব হত না ।
উপস্থিত সকলে সিয়ামকে ধন্যবাদ জানান ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ,অভিবাবকরা তাদের সন্তানের প্রতি যত্নশীল না হওয়ায় ও তাদের প্রতি খেয়াল না রাখার কারণে এবছর বর্ষা মৌসুমে পানিতে শিশুদের শিশুদের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
![]()









