
চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা
কোতোয়ালী থানাধীন জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা এলাকায় ফুটপাত ও রাস্তার
উভয়পার্শ্বে প্রায় ১০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ ও জরিমানা করা হয়।
২৪ আগষ্ট ২০২৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে আজ স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ সোয়েব উদ্দিন খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা ফুটপাত ও রাস্তা উপর প্রায় ১০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতের উপর দোকান বসানো ও সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোটর বাইট ১০টি,সাদিয়াস কিচেন ও জুসবার সহ ০৪ টি দোকানকে ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি টং দোকান জব্দ করা হয়।
অভিযান চলাকালে পরিচ্ছন্ন বিভাগের সেবকদের মাধ্যমে ময়লা অপসারন করে তদস্থলে ব্লিচিং পাউডার ছিটানো হয় এবং ডাঃ খাস্তগীর স্কুল, এজি চার্জ স্কুল, চিটাগং সিনিয়র ক্লাব ও প্রেস ক্লাব সম্মুখে মশক নিধন কর্মকর্তার সহযোগিতায় মশার ঔষধ ছিটানো হয় এবং নগর পরিকল্পনা কর্মকর্তাকে রাস্তার উভয়পার্শ্বে গাছের চারা রোপনের জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
![]()









