- - -

শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

Print News

শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক এনামুল হক, একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব কবির উদ্দিন আহমেদ, শিক্ষার্থী অভিভাবক সৈয়দ এনামুল হক, সেলিমুজ্জামান , মিরাজ হোসেন, আসমা খানম, মনোয়ারা বেগম, আব্দুল বাছিত প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক আরিফুল ইসলাম রাজু, সাবেক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রভাষক কর্মকার তাপস কুমার, প্রভাষক সলিল কুমার বিশ্বাস, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক রেশমা খানম, প্রভাষক বিউটি রানী ধর, প্রভাষক শাহিন আলমসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করতে অভিভাবকদের নিয়মিতভাবে তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa